রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনলেন তপন কান্তি তালুকদার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনলেন তপন কান্তি তালুকদার - Sunamganj Journal

৪র্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দিরাই উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন। দিরাই উপজেলার ৫নং দিরাই সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রলীগ নেতা, ভাটি বাংলা ছাত্র কল্যান পরিষদের সভাপতি তপন কান্তি তালুকদার।

সোমবার দুপুরে ধানমন্ডি ৩/এ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম কিনেন।

তপন কান্তি তালুকদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। আমি আওয়ামীপরিবারের সন্তান। দলের জন্য আমার ও আমাদের পরিবারের ত্যাগ আছে। যদি সেটি মূল্যায়ণ করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেন তাহলে বিজয় অর্জনের মাধ্যমে দিরাই সরমঙ্গল ইউনিয়নের আপামর জনতার কল্যাণে কাজ করবো।

আমার স্বগীয় পিতা যতীন্দ্র তালুকদার সারাজীবন আওয়ামীলীগের রাজনীতি করেছেন, তার অনুপ্রেরনায় আমি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে দলীয়ভাবে মনোনিত করা হবে বলে বিশ্বাস করি। সেই বিশ্বাস রেখেই আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমি অবহেলিত মানুষের জন্য কাজ করতে চাই।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102