মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি ‘ শীর্ষক সংলাপ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি ' শীর্ষক সংলাপ - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের মানুষ চরম ক্ষতির সম্মুখীন। তাই হাওরের মানুষ জলবায়ু সুবিচার চায়। এজন্য হাওরের তরুণরা জলবায়ু পেতে সোচ্চার হচ্ছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি, স্থানীয় নীতিনির্ধারক’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন হাওরের তরুণরা।

শনিবার (১৩ নভেম্বর) বিকেল চারটায় তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে একশন এইডের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সংগঠনের অর্থ সম্পাদক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির । বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা ও তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর থানার সাব ইন্সপেক্টর গোলাম হক্কানী, ইউনিয়ন পরিষদ সদস্য মল্লিকা খাতুন,কৃষক হাদিস আলী প্রমুখ, তরুণ জলবায়ু কর্মী বিকাশ সরকার প্রমুখ।

বক্তাগণ বলেন, সাম্প্রতিক সময়ে পৃথিবীর আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে জলবায়ু পরিবর্তন। বিশ্ব নেতারা স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। বিষয়টি এখন শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ জলবায়ু ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

কলকারখানার কালো ধোঁয়া নির্গমণ কমিয়ে আনতে হবে। সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন, ডেল্টা পরিকল্পনা গ্রহণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তবে জলবায়ু সুরক্ষা দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা যে উন্নত বিশ্বের তাদের ভূমিকা সন্তোষজনক নয়। এদের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102