বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ নরসিংদীতে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সুজন সাহা (২৬) নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার অজিত সাহার ছেলে।

এ ঘটনায় আসামি ধরতে গিয়ে একজন এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত মামলার আসামি সুজন সাহাকে ধরতে সকাল ৭টায় হাজীপুর এলাকার পাতিল বাড়ি ব্রিজ সংলগ্ন চানাচুর কারখানার ভেতর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করলে তার হাতে থাকা ছুরি দিয়ে কনস্টেবল মাইনুলকে হাতে আঘাত করে এবং এসআই মোফাজ্জল হোসেনের হাতে কামড় দেয়। এ সময় সে ছুরি ঘোড়াতে থাকে পরে দৌড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী আড়িয়াল খাঁ নদীতে ঝাঁপ দেয়। পরে তার খোঁজ না পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয় কিন্তু ডুবুরি না থাকায় পরে মাছ ধরার জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

অন্যদিকে পুলিশি নির্যাতনের ফলেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহত সুজন সাহার পরিবার। নিহত সুজনের নামে মাদক, ডাকাতি ও হত্যা চেষ্টাসহ ১০টি মামলা রয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102