অনলাইন ডেস্কঃ গহীন সুন্দরবন থেকে অর্ধগলিত অবস্থায় একটি মৃত বাঘকে উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্ঠেশনের আওতাধীন চুনকুড়ির রাজাখালি খালের পাশ থেকে মৃত বাঘটিকে উদ্ধার করা হয়েছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বিষয়টি নিশ্চত করেছেন।
এম এ হাসান জানান, জেলেদের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের ভিতর থেকে একটি বয়স্ক বাঘ উদ্ধার করা হয়েছে।মৃত বাঘটিকে উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে।সুন্দরবনে বাঘের মৃত্যুর কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ধারণা করা হচ্ছে বয়স বেশী হওয়ার কারনে উক্ত বাঘটি মারা গেছে। তবে ফরেন্সিক রিপোর্ট এর পরে সঠিক কারন যানা যাবে।