রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ইউপি নির্বাচন: দোয়ারাবাজারে ৮২ ভোট কেন্দ্রের ১৮ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
ইউপি নির্বাচন: দোয়ারাবাজারে  ৮২ ভোট কেন্দ্রের ১৮ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ! - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নয় ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১নভেম্বর বৃহস্পতিবার । নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ রিবাজ করছে প্রতিটি ইউনিয়নে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নয় ইউনিয়নে ৮২টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন মোট ১লাখ ৬৮ হাজার ৪৯৭ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৮৩হাজার ৫ শত ৫৬জন এবং পুরুষ ভোটার ৮৫ হাজার ৫ শত ৪০ জন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৮২টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য এই ১৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ৩৩ টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।এসব কেন্দ্রে নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও ভোট বাক্স ছিনতাইর আশংকা রয়েছে। তবে এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দোয়ারাবাজারের নয় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১০৮ প্রার্থী। অপরদিকে সাধারণ সদস্য পদে ৩৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ মনে করে সেগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে বাংলাবাজার ইউনিয়নের বাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাউড়া সিনিয়র মাদ্রাসা,নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর কওমি মাদ্রাসা, নাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মান্নারগাও ইউনিয়নের চন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পান্ডারগাও ইউনিয়নের গোপীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়,জলসী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,প্রতাপপূর সরকারী প্রাথমিক বিদ্যালয়,লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,রসরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়,বোগলাবাজার ইউনিয়নের বোগলা স্কুল এন্ড কলেজ,আলমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়,সুরমা ইউনিয়নের টেংরা উচ্চ বিদ্যালয়,নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।এছাড়া উপজেলার নয় ইউনিয়নে ৩৩ কেন্দ্র গুরুত্বপূর্ণ ও ৩১ ভোট কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন বলেন, নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে নজরে রাখা হচ্ছে। প্রতিনিয়ত আপডেট নেওয়া হচ্ছে। কোন প্রকার সমস্যা হলে তা দ্রুত সমাধান করা হচ্ছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনী আমেজ বিরাজ করছে পুরো দোয়ারাবাজারে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102