সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

রুয়েদ হত্যায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
রুয়েদ হত্যায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত রুয়েদ মিয়া হত্যা মামলার প্রধান আসামী দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার বিকাল ৪টায় উপজেলার ভাটিপাড়া বাজারে নিহত রুয়েদ মিয়ার গ্রামের লোক ও স্বজনদের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে ওই দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রুয়েদ মিয়ার ভাই সুয়েদ মিয়া, শিশির নুর, জাহাঙ্গীর হোসেন, জজ মিয়া, হারুন মিয়া, সুমির মিয়া, রায়হান মিয়া, হান্নার মিয়া, নুরবশ আলী, নুর আহমদ প্রমুখ।

ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্যে সুহেদ মিয়া বলেন, আমার ভাইকে রুহেল, প্রদীপ রায় ওরা কোপাইয়া মারছে। তিনি বলেন, প্রদীপ রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পাইয়া দিরাইয়ে অনেক মার্ডার করাইতেছে। সে নিজেও চারটি মার্ডারের আসামী। আমাদের ভাটিপাড়া ইউনিয়নে গ্রুপিং বানাইয়া ৫টি মার্ডার করাইছে। এই মার্ডার থেকে আমরা বাঁচতে চাই। এই প্রদীপের হাত থেকে আমরা বাঁচতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যারা আমার ভাইরে মারছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গত ১৮ অক্টোবর ভাটিপাড়া গ্রামের পাশের উদির হাওর জলমহাল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রুয়েদ মিয়া নামে ১জন নিহত হন। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের অন্তত ৩০ জন । এ ঘটনার ৫ দিন পর প্রদীপ রায়কে প্রধান আসামী করে মোট ৭৩ জনের বিরুদ্ধে নিহত রুয়েদ মিয়ার ভাই সুহেদ মিয়া দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে সিলেট র‌্যাবের হাতে আটক হন প্রদীপ রায়। রাতেই তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন দিরাই থানা পুলিশ প্রদীপ রায়কে সুনাগঞ্জ আদালতে প্রেরণ
করে। পুলিশ ৫দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় প্রদীপ রায় সহ এজহারনামীয় ৫৩ আসামী জেল হাজতে রয়েছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102