তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার সীমান্ত নদী জাদুকাটার ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে ও তীর সংলগ্ন জমিতে অবৈধভাবে কোয়ারীর মাধ্যমে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৮ জনকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রায়হান কবির ও তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ আলাল উদ্দিনের নেতৃত্বে জাদুকাটা নদীর ঘাঘটিয়া বড়টেক এলাকায় অবৈধভআবে বালি ও পাথর উত্তোলনের অভিযোগে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় ৮জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রায়হান কবির এর সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বালু পাথর খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে ও কোয়ারীকরে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের অঅভিযোগ পেলে আজ ২ টিমের দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জনকে ২ লাখ টাকা জরিমানা করা। আগামী দিনও পরিবেশ রক্ষার্থে ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।