সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে নৌকার সমর্থকের মোটরসাইকেল পোড়ালো দুর্বৃত্তরা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
দোয়ারাবাজারে নৌকার সমর্থকের মোটরসাইকেল পোড়ালো দুর্বৃত্তরা - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর সমর্থকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে দোহালিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনুর সমর্থনে স্থানীয় নিয়ামতপুর গ্রামের নুরুল হকের বাড়িতে চলছিল উঠান বৈঠক। বৈঠক চলাকালে রাত অনুমান ২টার দিকে ওই বাড়ির রাস্তার পাশে রাখা নৌকার এক সমর্থনকারীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দে বৈঠকে উপস্থিত লোকজন দৌড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, বিগত ইউপি নির্বাচনেও আ.লীগ মনোনীত নৌকার বিজয়ী বর্তমান চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনুর বাড়িতে সিএনজি ফোরস্ট্রোক গাড়িতে আগুন দিয়েছিল দূর্বত্তরা।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102