দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিলন খানের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার ইউনিয়নের আছির নগর কান্দাগাওঁ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
বোগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলী মাষ্টারের সভাপতিত্বে ও বশির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আজাদ রুমান,সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগ সহ সভাপতি শফিকুল ইসলাম,এডভোকেট সাইদুর রহমান ছায়াদ,বোগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন,বিশিষ্ট ব্যবসায়ী,একরামুল হাসান মাসুম,আ”লীগ নেতা ডাঃরাজ্জাক, সোনা মিয়া, হাবিবুর রহমান তালুকদার,ইউনিয়ন আ”লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
সভায় শান্তি ও সৌহার্দ্যের নান্দনিক বোগলাবাজার ইউনিয়ন গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইদ্রিস আলী বীরপ্রতীক।
তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী।

আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিলন খান বলেন, বোগলাবাজার ইউনিয়নে কোথায় কী সমস্যা আছে, তা আমার জানা আছে। সমম্বিত প্রয়াসে কীভাবে সমস্যাগুলোর সুরাহা করা যায় তা নিয়েও ধারণা রয়েছে। সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছা ও সৎ সাহস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই।
তিনি আরো বলেন,মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে হয়তো কারও কারও মাথায় গণ্ডগোল দেখা দিতে পারে। বোগলাবাজার ইউনিয়নের উন্নয়নের স্বার্থে একদিকে দলমত-নির্বিশেষে বিভিন্ন দলমতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনগুলো চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগকে, আমাকে, নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে যাচ্ছে। অপরদিকে আরেকটি প্রার্থী মিথ্যা ও ভিত্তিহীন অজুহাত তুলতে শুরু করেছে। গণবিচ্ছিন্ন প্রার্থী জনরায়ে বিশ্বাসী নয়, উন্নয়ন করতে না পারায় জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে নানা অজুহাত তুলে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করেছে।
তিনি আরও বলেন, আপনারা জানেন উন্নয়নের জাদুকর, বিশ্বনন্দিত নেত্রী, বঙ্গবন্ধু তনয়া আমার সঙ্গে আছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার-আপনার প্রিয় বোগলাবাজার ইউনিয়নকে শান্তি, সৌহার্দ্যের বোগলাবাজার হিসেবে, স্বাস্থ্যকর, নান্দনিক ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।
সভায় বক্তারা বলেন,নৌকার বিপক্ষে যারা কাজ করে যাচ্ছেন তারা কখনও দলের নেতাকর্মী হতে পারেনা। তাদের বিরুদ্ধে শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী মোহাম্মদ মিলন খান কে আগামী ১১ নভেম্বর বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিলেই বোগলা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা, তথা শেখ হাসিনার মার্কা, উন্নয়নের মার্কা তাই নৌকা মার্কায় ভোট দিয়ে মোহাম্মদ মিলন খানকে নির্বাচিত করলে বোগলা ইউনিয়নের উন্নয়ন অব্যাহত থাকবে। তাই দল মত নির্বিশেষে সকলে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।