সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

গলায় ওড়না পেঁচানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
গলায় ওড়না পেঁচানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে গলায় ওড়না পেঁচানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে তাদের মৃত্যু হয় হয়।

শুক্রবার (৫ অক্টোবর) বেলা ১১টায় চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি প্রকাশ কোনাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রিকশাচালক আব্দুর রউফ (৩৫) ও তার স্ত্রী সৌদি আরব প্রবাসী আলেয়া আক্তার (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রায় ১২ বছর আগে আব্দুর রউফ ও আলেয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রায়হান (১০), ফরহাদ  (৪) বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। তারা ফসলি জমির মাঝখানে বাড়ি করে বসবাস করে আসছিলেন।

শিশুপুত্র রায়হান জানায়, মাসখানেক আগে তার মা দেশে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তার বাবা ও মা খাওয়া দাওয়া করে একরুমে  ঘুমিয়ে পড়েন।  আর সে একই ঘরের পাশের রুমে ঘুমে ছিল। সকালে উঠে দেখতে পায় তার মা-বাবা ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। পরে থানায় খবর দেয় স্থানীয়রা।

আব্দুর রউফের মা মনোয়ারা বেগম জানান, তার ছেলে ও ছেলের বউকে হত্যা করে ফাঁস লাগানো হয়েছে।  তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।  চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হবিগঞ্জের পিবিআই’র একটি দল ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী পুলিশ সুপার (মাধবপুর  সার্কেল) মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কাউছার বাহারসহ একদল পুলিশ ঘটনায় পরিদর্শন করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102