মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জকিগঞ্জে তালতো ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা, সন্তান প্রসবের সময় মৃত্যু

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
জকিগঞ্জে তালতো ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা, সন্তান প্রসবের সময় মৃত্যু - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের জকিগঞ্জে তালতো ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসবের সময় মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার মৌলভীচক গ্রামে এ ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মারা যাওয়া নারীকে একই গ্রামের প্রতিবেশী ছতই মিয়ার ছেলে মোমিন আহমদ ধর্ষণ করেন। চলতি বছরের মার্চ মাসে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে মোমিন আহমদ বিয়ে করতে রাজি হননি। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় বর্তমানে মোমিন আহমদ জামিনে রয়েছেন।

নিহতের ভাবি জানান, বৃহস্পতিবার ভোররাতে প্রসব বেদনা উঠায় সকালে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দুপুরে সিএনজি অটোরিকশা দিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি মো. আবুল কাশেম বলেন, তালতো ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে চলতি বছরের মার্চে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মোমিনকে গ্রেফতার করে। বর্তমানে সে জামিনে রয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102