তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলমখালী খাল থেকে এক অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু তার পরিচয় পাওয়া যায় নি।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের ও কাউকান্দী গ্রামের কেন্দুয়া নদী সংলগ্ন আলমখালী খাল থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানান, আলমখালী খালে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় জেলে ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত ৮টায় ঘটনাস্থলে গিয়ে এস আই নাজমুল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছি কিন্তু এখনও পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।