মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দিরাইয়ে যুবলীগ সভাপতির দোকানে দুর্বৃত্তের আগুন!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
দিরাইয়ে যুবলীগ সভাপতির দোকানে দুর্বৃত্তের আগুন! - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের ইলেকট্রিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ততঃ ১৫লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে পৌর শহরের হারানপুর রোডে ‘মা ইলেকট্রনিক মার্ট নামক দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষের পরিকল্পিত নাশকতা উল্লেখ করে রঞ্জন রায় বলেন, যেখানে আগুন লাগছে। ওই দেয়ালে কারেন্টের ওয়ারিং ছিল না। ময়লা ফেলার জন্য দেয়ালের নিচের দিকে ৩/৪ ইঞ্চি সাইজের একটা ছিদ্র ছিলো। ওই ফুটো দিয়ে দাহ্য কিছু ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এবিষয়ে আমি আইনের আশ্রয় নেব।

জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকান তালাবদ্ধ করে যায় কর্মচারীরা। রাত ১২ টার দিকে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে তালা খুলে স্থানীয়দের সহযোগিতায় আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, ওসি মো. আজিজুর রহমান ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমরুল ইসলাম বলেন, আমরা অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। এটা তদন্ত করে দেখতে হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102