রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থী ৫৩,৮০১ জন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থী ৫৩,৮০১ জন - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ তৃতীয় ধাপে দেশের ১০০৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৩ হাজার ৮০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ন-সচিব এস এম আসাদুজ্জামান এতথ্য জানিয়ে বলেন, ‘মঙ্গলবার (২ নভেম্বর) এই ধাপে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিলো।’ 

আসাদুজ্জামান জানান, মাঠপর্যায় থেকে ইসি সচিবালয়ে আসা তথ্য থেকে জানা যায়, তৃতীয় দফার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ হাজার ২৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৪৭টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ৩ হাজার ৫৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১১ হাজার ৪৬৯ টি এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে।

দলীয় প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৯৮১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৩৮, জাতীয় পার্টি ১৮৭, জাকের পার্টির ৬৪, জাতীয় সমাজতান্ত্রিক দল ২৫ জন প্রার্থী দিয়েছেন।

ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং এই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। তৃতীয় ধাপে ৩১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

 প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102