রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ইউপি নির্বাচনে মিথ্যা তথ্য দেয়ায় আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
ইউপি নির্বাচনে মিথ্যা তথ্য দেয়ায় আ'লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে মিথ্যা তথ্য দেয়ায় আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম এর পোস্টারে মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী নিজেকে প্রভাষক দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পোস্টার অপসারণ করার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ।

বুধবার সকালে এই পোস্টার অপসারণের নির্দেশ দেন তিনি।

ইউপি নির্বাচনে মিথ্যা তথ্য দেয়ায় আ'লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ - Sunamganj JournalI

অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম তাঁর নামের পূর্বে লিফলেট ও পোস্টারে প্রভাষক হিসেবে উল্লেখ করেন। এনিয়ে এলাকার সাধারণ ভোটাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে মিথ্যা তথ্য উপস্থাপনের দায়ে উপজেলা প্রশাসন দ্রুত পোস্টার অপসারণের নির্দেশ দেন।

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বলেন, ‘ভুলে সাবেক শব্দটা লেখা হয়নি। আমি সংশোধন করে ফেলবো’।

এব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ বলেন, পোস্টার ও লিফলেটে মিথ্যা তথ্য উপস্থাপন করায় পোস্টার সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। প্রার্থী নিজে থেকে পোস্টার অপসারণ না করলে প্রশাসনিকভাবে তা অপসারণ করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102