বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ইউপি নির্বাচন: দোয়ারাবাজারে চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের আচরণ বিধি লংঘনের হিড়িক

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
ইউপি নির্বাচন: দোয়ারাবাজারে চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের আচরণ বিধি লংঘনের হিড়িক - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিক বরাদ্দের পর জোরে সোরে প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার প্রচারণার বিধি থাকলেও চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী কেউ তা মানছেন না। সকাল ১১টা থেকেই অধিকাংশ প্রার্থী তার প্রতিক নিয়ে প্রচারণায় নামছেন এবং রাত ১০টার পরেও মাইক ব্যবহার করে তাদের নিজ নিজ প্রচারণা চালাচ্ছেন বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বাংলাবাজার, বোগলাবাজার, নরসিংপুর বাজারে গিয়ে দেখা যায়, একযোগে কমপক্ষে ৭/৮টি মাইক নিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। মাইকের বিকট শব্দে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এসএসসি ও এইচএসচি পরীক্ষাথী ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় ভীষণ বিঘগ্ন ঘটছে।

রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এমনকি অনেক প্রার্থী রাত ১২পর্যন্ত প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে ব্যবসায়ী ও এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ছাড়া অধিকাংশ প্রার্থীর সমর্থনে মিছিলে বাঁশির কর্কশ আওয়াজ ও মোটরসাইকেল মহড়ার হিড়িক চলছে।চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন মেম্বার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘন করে ব্যানার টানানো হয়েছে, দেয়ালে ও পরিবহনে পোষ্টার লাগানোর অভিযোগ রয়েছে। এমনকি এক প্রার্থী অপর প্রার্থীর ও তার সমর্থকদের প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে।

বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে, চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের পোষ্টার বিভিন্ন দেয়াল ও পরিবহনে লাগিয়ে দেয়া হয়েছে। এক প্রার্থীর সমর্থককে অন্য প্রার্থীর সমর্থককেরা প্রকাশ্যে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এসব ঘটনা নিয়ে বিভিন্ন ইউনিয়নে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যা নির্বাচনী আচরণবিধি লংঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত। অথচ নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার কোন পদক্ষেপ নেই বলে একাধিক ব্যক্তি জানান। মোটরসাইকেল মহড়ার বিকট শব্দে ছোট শিশুরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে বলে এলাকার জনসাধারণ অভিযোগ করেন।

এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন বলেন, আইন অমান্য করে প্রচার প্রচারণা চালালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আচরণবিধি লংঘনের এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। যদি কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102