বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

পোনা মাছসহ দু’লাখ টাকার চটা জাল জব্দ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
পোনা মাছসহ দু'লাখ টাকার চটা জাল জব্দ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদী থেকে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ ও দু’লাখ টাকার চটা জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার(২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটলাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাছ ও জাল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) আলাউদ্দিন।

স্থানীয়রা ও ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, উপজেলার পাটলাই নদীতে দীর্ঘদিন দিন ধরে জেলেরা চলাচলে বাঁধা দিয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ধরছিলেন। গোপন সংবাদে ভিত্তিতে উপজেলা সহকারী কমিশন ভূমি আলাউদ্দিনের নেতৃত্বে সন্ধ্যায় অভিযান চালিয়ে নদীতে থাকা জেলেদের চটা জাল দিয়ে ধরা বিভিন্ন প্রজাতির ৪০ কেজি পোনা মাছ জব্দ করেন। এসময় দুটি চটা জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। শেষে ঘটনাস্থলেই পাটলাই নদীতেই পোনা মাছ গুলো অবমুক্ত করা হয়।

এব্যাপারে তাহিরপুর উপজেলা সহকারী কমিশন (ভূমি) আলাউদ্দিন জানান, পাটলাই নদীতে পানির পথ বন্ধ করে অবৈধ জাল দিয়ে পোনা মাছ ধরছিলো। ৪০ কেজি পোনা মাছ ও জাল জব্দ করা হয়েছিল। শেষে পোনা মাছ পাটলাই নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অমান্য কারীদের কঠোর ভাবে দমন করা হবে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102