সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাল্লায় জাল দলিল করতে গিয়ে ধরা পরলো দলিল লেখক

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
শাল্লায় জাল দলিল করতে গিয়ে ধরা পরলো দলিল লেখক - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে জাল দলিল করতে গিয়ে ধরা পরলো দলিল লেখক শান্ত কুমার তালুকদার।

সোমবার অফিস চলাকালীন সময়ে এঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার হবিবপুর ইউনিয়নের পুটকা গ্রামের প্রীতি ভুষন দাস পাশের সরসপুর গ্রামের নিখিল দাসের ১ কেদার জমি ক্রয়কৃত দলিল করতে গিয়ে জাল দলিল ধরা পরে সাবরেজিস্ট্রারের নজরে।
সঙ্গে সঙ্গে তিনি দলিল লেখক শান্ত তালুকদারকে উপস্থিত লোকজনের সামনে কিসের বিনিময়ে জাল দলিল করেছেন জানতে চাইলে শান্ত দলিল দাতা নিখিল দাসের উপর সমস্ত দোষ চাপিয়ে দেন। তার উত্তর শুনার পর সাবরেজিস্ট্রার দলিল দাতার বিরুদ্ধে থানায় অভিযোগ করার জন্য শান্তকে নির্দেশ দেন।

এঘটনায় শান্ত তালুকদার অভিযোগ লিখে থানায় যান কিন্তু অভিযোগ দাখিল করেনি বলে ওসি আমিনুল ইসলাম জানান। দলিল দাতা নিখিল দাস বলেন, আমার দলিল করে দিবে শান্ত তালুকদার। এখন শুনছি আমার নামে মামলা হবে। তিনি জানান আমি এসব কিছু বুঝিনা, যা করার তো সব শান্ত তালুকদারের পরামর্শে হয়েছে।

এনিয়ে দলিল গ্রহীতা প্রীতিভূষন দাস বলেন, আমি সরসপুরের নিখিল দাসের নিকট থেকে ১ কেদার জমি ক্রয় করেছি তার পিতার সম্পত্তি। সোমবার সাবরেজিস্ট্রোর সামনে দলিল দাখিল করা হলে ভূয়া দলিল হিসেবে ধরা পরে । পরে জানতে পারি আমাকে যে জমি দেয়ার কথা সেটি না দিয়ে অন্য জমির দলিল লিখা হয়েছে। সাবরেজিস্ট্রার সাহেব জাল দলিল ধরেছে বলে আমার জন্য খুব ভাল হয়েছে। তিনি জানান টাকা দিয়ে আমি জাল দলিল করবো কেন।

দলিল লেখক শান্ত তালুকদার জানান, দলিলের কাগজপত্র সঠিক না থাকায় আমি দলিল করিনি। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন স্যার (সাবরেজিস্ট্রার) আমাকে বলেছেন পরবর্তীতে এমন ঘটনা হলে আপনি মামলা করবেন।

এনিয়ে থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সাথে কথা হলে তিনি বলেন, সোমবার সন্ধ্যার দিকে শান্ত তালুকদার একটি অভিযোগ নিয়ে এসেছিল। এবিষয়ে কথা ও হয়েছে। কিছুক্ষুণ পর আবার অভিযোগটি নিয়ে চলে যান তিনি ।

এবিষয়ে শাল্লা উপজেলার দায়িত্বরত সবরেজিস্ট্রার আব্দুল বাতেন জানান, অফিস চলা অবস্থায় দলিল লেখক শান্ত তালুকদারের জাল দলিলটি ধরা পরে। এবিষয়ে শান্তকে শেষ বারের মত সাবধান করা হয়েছে এবং যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শান্ত তালুকদারকে থানায় মামালার পরামর্শ দিয়েছি। ইতিপুর্বে আরো তিন জন দলিল লেখককে লিখিত মুছলেকা রেখে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, আইনের মধ্যে তেকেই দলিল লেখকতে হবে, অন্যতায় যে বা যারা জাল দলিল করতে আসবে বা সহযোগিতা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102