নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
“খেলাধুলোয় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল” এই স্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বারঘর পূর্বেরমাঠে এই ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়।
টুনামেন্টে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সাজেদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট মিজানুর রহমান।