বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

নির্বাচনী বিরোধের জেরে কিশোর নিহত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
নির্বাচনী বিরোধের জেরে কিশোর নিহত - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে নির্বাচনী বিরোধীতার জেরে শিহান (১৬) নামে নৌকা প্রার্থীর সমর্থক এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে সে মারা যায়।

এর আগে রোববার রাত ১০টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিহান ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুল মজিদ বলেন, সে আমার কর্মী ছিলো। ওই এলাকায় অনেক দিন ধরেই হুমকি ধমকি দেয়া হচ্ছিলো। কালকে লেবু বিক্রি শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ৩-৪ জন শিহান ও আলমগীর নামে দুইজনকে ডেকে আমছিমুর উত্তর পাড়া হাইস্কুলের পাশে নিয়ে মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়ার জন্য থানায় প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানান তিনি।

অভিযোগ ওঠা যাদবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, ‘কারো সাথেতো আমাদের কিছু হয় নাই। গতকাল আমাদের গ্রামের দুইটা ছেলেকে মারধর কইরা হাত-পা ভাইঙ্গা দিছে শুনলাম। পরে হাসপাতালে একটা মারা গেছে। আরেকজন আহত যে আছে, সে না কি তিনজনের নাম বলছেও শুনলাম।’

কি কারণে মারধর করা হয়েছে সি বিষয়ে বলেন, ‘এতকিছুতো জানি না। তবে ওরা চুরিটুরি করতো শুনছি। নিজেগো মইদ্দে মারামারি।’

নিহতের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী জানান, রাজধানীর পঙ্গু হাসপাতালে থাকা মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এছাড়া আইনী ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102