সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আদালতে থেকেও হত্যা মামলার আসামী প্রদীপ রায়, প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
আদালতে থেকেও হত্যা মামলার আসামী প্রদীপ রায়, প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় আদালতে উপস্থিত থেকেও একটি হত্যা মামলার আসামী হয়েছেন।

প্রদীপ রায়কে হত্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে আসামী করার প্রতিবাদে রবিবার বেলা ১টার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড.সোহেল আহমদ।

লিখিত বক্তব্যে এড. সোহেল আহমদ জানান, বিগত ১৮ অক্টোবর উপজেলার ভাটিপাড়া গ্রামের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় একজন লোক মারা যায়। এই হত্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আসামী করা হয়েছে কিন্তু ঘটনার দিন প্রদীপ রায় একটি মামলায় সুনামগঞ্জ দায়রা জজ আদালতে হাজির ছিল।

এর পূর্বে ২০১৭ সালে জারলিয়া নদী জলমহালে ট্রিপল মার্ডার মামলায় প্রদীপ রায়কে আসামী করা হয় ঐ মামলার ঘটনার দিনও প্রদীপ রায় জাতীয় সংসদ ভবনে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সংসদ ভবনের কার্যালয়ে অবস্থান করছিল তা ভিডিও ফুটেজে বর্তমানেও আছে। প্রদীপ রায়কে হেনস্থা ও হয়রানি করতে এবং একটি প্রতিক্রিয়াশীল চক্র আওয়ামীলীগের শত্রু দিরাই উপজেলা আওয়ামীলীগকে বিভক্ত বা নিশ্চিহ্ন করার লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে। আমরা মনে করি যারা বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের নীতি আদর্শ মানে না তারাই ষড়যন্ত্র করে সুরঞ্জিত সেনগুপ্তের অনুসারীদের বিরুদ্ধে একটার পরা একটা মিথ্যা মামলায় আসামী করছে, তাই দিরাই উপজেলা আওয়ামীলীগ মনে করে এই সব মিথ্যা ষড়যন্ত্রমুলক কর্ম তৎপরতা বন্ধ করতে হবে এবং মামলা সুষ্ঠু ও নিরেপক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং যারা জড়িত নয় তাদেরকে মামলা হতে বাদ দিতে হবে।

এছাড়া দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিনকে ষড়যন্ত্রমুলক ভাবে আসামী করা হয়েছে বলে সংবাদ সম্মেলন উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সহ সভাপতি সিরাজ উদ দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্ল্যা সাংগঠনিক সম্পাদক এড. অভিরাম তালুকদার, জগদিশ সামন্ত, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, রেজুয়ান হোসেন খান, শাহজাহান সরদারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য উপজেলার ভাটিপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষে সংঘর্ষের ঘটনায় গত ১৮ অক্টোবর রুহেদ মিয়া নামে ১জন নিহত এবং আহত হন অন্তত ৩০ জন। এ ঘটনার ৫ দিন পর ২২ অক্টোবর প্রদীপ রায়সহ ৭৩ জনকে অভিযুক্ত করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট র‌্যাবের হাতে আটক হন প্রদীপরায়। ঐদিন রাতেই তাকে দিরাই থানায় প্রেরন করা হয়। পরদিন শনিবার দিরাই থানা পুলিশ প্রদীপ রায়কে সুনাগঞ্জ আদালতে প্রেরন
করে। পুলিশ ৫দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102