নিজস্ব প্রতিবেদক: “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়নাল আবেদীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখছদ আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সহিদুর রহমান প্রমুখ।
জেলার শ্রেষ্ঠ কমিউনিটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। শেষে তারর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।