বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সীমান্তে ৩ লাখ ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
সীমান্তে ৩ লাখ ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ১ টি মোটরসাইকেল ও ভারতীয় ৩ লাখ রুপি সহ মোঃ শরীফ (৩৮) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি।

বিজিবির হাতে আটককৃত হুন্ডি ব্যবসায়ী নেত্রকোনাকে জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত ফাঁড়ির নায়েক মো: কামরুল হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজ( ২৯ অক্টোবর শুক্রবার) সকল ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯২/৮-এস এর এলাকার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর নামক স্থান হতে মোটরসাইকেল তাকে আটক করে। পরে দেহ তল্লাশি করে হুন্ডি ব্যবসায়ী শরীফের পায়ের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৩ লাখ ভারতীয় রুপি (৬০০ টি ৫০০ রুপি নোট, ১ টি হেলমেট ৩ সিমসহ এক মোবাইল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক তসলিম এহসান, পিএসসি এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102