সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাল্লায় ইউপি চেয়ারম্যান প্রার্থী রণজিৎ দাসের নির্বাচনী শোডাউন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
শাল্লায় ইউপি চেয়ারম্যান প্রার্থী রণজিৎ দাসের নির্বাচনী শোডাউন - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান শাল্লা আগমন উপলক্ষে বিশাল এক শোডাউন করেছেন শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাবু রণজিৎ কুমার দাস।

শোডাউনটি প্রতাপপুর বাজার থেকে শুরু করে ফয়েজুল্লাহ পুর বাজার ও শাসখাই বাজার হয়ে উপজেলা সদর পর্যন্ত যান।

শোডাউনের সঙ্গী ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ কামরুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃআবুল কালাম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. মোঃ আল-আমিন।

বিশাল এই শোডাউনে প্রায় চার শতাধিক মানুষ ছিলেন।

হবিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাবু রণজিৎ কুমার দাস বলেন আমি আমার ইউনিয়নের জনসাধারণের সমর্থন নিয়ে নির্বাচনে নেমেছি দীর্ঘদিন যাবত আমি ২নং হবিবপুর ইউনিয়নের সাধারণ জনগণের জন্য নানাভাবে কাজ করে আসছি সেই করোনাকাল থেকে এখনো আমি জনগণের পাশে আছি। জনগণের সমর্থনের পাশাপাশি দল যদি আমাকে মনোনীত করে তাহলে আমি জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী।

তিনি আরও বলেন, আমি আশা করি সিনিয়র নেতাকর্মী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেবেন আর সেদিকে আমি সবার চেয়ে এগিয়ে আছি। হবিবপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী ও দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।

রণজিৎ বলেন, বর্তমান সরকার বাংলাদেশে যেভাবে উন্নয়ন যঙ্গ চালিয়ে চাচ্ছেন সে তুলনায় হবিবপুর ইউনিয়নবাসী উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে আছে যে ই নির্বাচনে আসে ও নির্বাচনে আসার আগে তারা। ইউনিয়নবাসীকে অনেক আশা-ভরসা দেয় কিন্তু জয়ী হওয়ার পর তারা আর কোন কাজ করে না নিজেদের জীবন বিলাস ও স্বার্থ নিয়ে তারা ব্যস্ত থাকে। আমি চেয়ারম্যান হয়ে হবিবপুর ইউনিয়নের উন্নয়ন ও সেবা করতে চাই আমার নিজের জন্য আমি কখনো কোনকিছু করতে চাই না।তিনি হবিবপুর ইউনিয়ন,শাল্লা উপজেলাসহ দেশবাসীর দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102