বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট কন্যা সন্তানের জন্ম গ্রহন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট কন্যা সন্তানের জন্ম গ্রহন - Sunamganj Journal

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সেকেন্দার-আফরোজা দম্পতির কোলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম হয়েছে। ওই দম্পতি মোগলবাসা ইউনিয়নের ৬ নং ওর্য়াডের ব্যাপারি পাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, ওই দম্পতি গত শনিবার কুড়িগ্রামে একটি ডায়গোনেস্টিক সেন্টারে পরিক্ষা করে জানতে পারেন তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত শনিবারেই সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সিজারের মাধ্যমে ওই দম্পতি দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম দেয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। সেকান্দার আলী (৩২) পেশায় তিনি একজন মুদির দোকানি।

প্রতিবেশি জাহিদ হাসান বলেন, আফরোজা বেগম (২২) একটি ডায়াগনস্টিক সেন্টারে গর্ভের সন্তান পরিক্ষা করে জানতে পারেন তার গর্ভে দুই মাথা বিশিষ্ট বাচ্চা রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্মদেন। তবে তাদের এটাই প্রথম সন্তান।

সদরের মোগলবাসা বাসা ইউনিয়নের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমার ওর্য়াডের মুদি ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী রংপুর মেডিকেলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক কন্যা সন্তানের জন্ম দেয়। সন্তান ও সন্তানের মা সুস্থ আছেন বলে জানতে পেরেছি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102