বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ফেইসবুকে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, কৌশিক রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
ফেইসবুকে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, কৌশিক রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় কৌশিক রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আমবাড়ী বাজার এলাকার সর্বস্থরের মানুষের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলার ছাতক-দোয়ারাবাজার সড়কের আমবাড়ী বাজারে এই কয়েক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় হিন্দু-মুসলিমসহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা আজিজ, আমবাড়ী বাজার এলাকার আলীম মাওলানা আবুল ফজল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ, মাও. খলিলুর রহমান, আমবাড়ী বাজার ব্যবসায়ী তাহের উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কৌশিক রায় নামের ব্যাক্তি ফেইসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় পবিত্র ইসলাম ধর্মের মানুষের আঘাত লেগেছে। এর জন্য তদন্তের মাধ্যমে এই কৌশিক রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার(২৩ অক্টোবর) দুপুরে কৌশিক রায় তার ব্যাক্তিগত ফেইসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)সহ ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা ধরণের কুরুচিপূর্ণ পোস্ট দেয়। এতে এলাকায় উত্তেজনা ভিরাজ করলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী বিকালে তাকে আটক করে পুলিশ হেফাজত নেয়া হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102