সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ডে সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার দুর্জয় দত্ত পুরকায়স্থ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ডে সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার দুর্জয় দত্ত পুরকায়স্থ - Sunamganj Journal

ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ডে সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার দুর্জয় দত্ত পুরকায়স্থ।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ২০২২-২০২১ সালের রোভার স্কাউট আন্দোলনের উন্নয়ন, সম্প্রাসরণে বিশেষ অবদান রাখায় এবং তাদের নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে বিভাগ ভিত্তিক শ্রেষ্ঠ জেলা রোভার কমিশনার, শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক, শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার ও শ্রেষ্ঠ রোভার স্কাউটকে ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড উপ-কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাহী কমিটির ১৪৫তম সভায় অনুমোদনের প্রেক্ষিতে সিলেট বিভাগ থেকে সুনামগঞ্জ জেলার কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপের সক্রিয় রোভার দুর্জয় দত্ত পুরকায়স্থ কে বিভাীয় শ্রেষ্ঠ রোভার হিসাবে মনোনীত করা হয়।

গত শনিবার(২৩ অক্টোবর) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাহাদুরপুর গাজীপুরের রোভার পল্লীতে ৪৫তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল সভায় আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ডের সনদ ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যােন্সলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক ড. বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জনাব কে, এম, মোঃ রুহুল আমীন মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ. কে. এম সেলিম চৌধুরী।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102