বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে কলা খাওয়ানোর কথা বলে শিশুকে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
দোয়ারাবাজারে কলা খাওয়ানোর কথা বলে শিশুকে নির্যাতনের অভিযোগ - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলায় কলা খাওয়ানোর কথা বলে এক শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠেছে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা মনোহর আলী ওরফে মনু মোল্লার (৬০) বিরুদ্ধে।

রোববার বিকালে দোয়ারাবাজার থাকায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিশুটি পার্শ্ববর্তী এলাকার হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। রবিবার দুপুরে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে জালালপুর গ্রামের মনোহর আলী ওরফে মনু মোল্লা শিশুটিকে ডেকে তাঁর বাড়িতে নিয়ে যায়। এসময় ঘরের ভেতরে নিয়ে তাঁকে কলা খেতে বলে। কলা খেতে রাজি না হওয়ায় মনু মোল্লা জোর করে শিশুটির ঠোঁটে, মুখে ও গালে চুমু খেতে থাকে। একপর্যায়ে জোর করে তাঁর শরীরের কাপড় খোলে শরীরের বিভিন্ন জায়গায় কামড়িয়ে জখম করে দেয়। পরিস্থিতি খারাপ দেখে শিশুটি চিৎকার করে বাড়ির দিকে দৌড়ে পালিয়ে আসে এবং তাঁর অভিভাবকদেরকে বিস্তারিত ঘটনা খোলে বলে। পরে শিশুটিকে তাঁর অভিভাবকরা দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।

নির্যাতিত শিশুর পিতা বলেন,’আমার এলাকার কারো সাথে আমার কোনো বিরোধ নেই। স্কুলে যাওয়ার রাস্তা মনু মোল্লার বাড়ির সামনে দিয়ে হওয়ায় এদিক দিয়েই সবসময় স্কুলে আসা যাওয়া করতে হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মনু মোল্লার পাশবিক অত্যাচারে আমার নিষ্পাপ শিশু সন্তানের শরীরে ছেচা ও জখম হয়েছে। আমি আমার সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর বলেন,’একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102