বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মহানবীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় সনাতনধর্মাম্বলী কিশোর আটক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব মোতায়েন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
মহানবীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় সনাতনধর্মাম্বলী কিশোর আটক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব মোতায়েন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে অবমাননা করে আপত্তিকর পোস্ট দেয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে সনাতনধর্মাম্বলী কৌশিক রায় ভানু (১৭) নামের কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। সে আমবাড়িবাজারের ব্যবসায়ী কৃপাসিন্ধু রায় ভানুর ছেলে।

এঘটনায় এলাকা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, র‌্যাব মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে কৌশিক রায় তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেইসবুক) আইডি থেকে হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এর কিছুক্ষণের মধ্যেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পরিস্থিতি উত্তপ্ত দেখে তার বাবা পুলিশকে খবর দিয়ে নিজেই ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করে দেন।

এদিকে এপোস্টকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আমবাড়িবাজারে বিক্ষোভ মিছিল বের করেন। সংহিতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ, র‌্যাব ও প্রশাসনের লোকজন আমবাড়ি বাজারে অবস্থান করে পরিস্থিতি শান্ত রাখেন। বিক্ষোভ মিছিল হলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, পোস্টদাতাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যাতে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, বর্তমানে ফেইসবুকে পোস্টদাতা কৌশিককে গোয়েন্দ হেফাজতে রাখা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে আমবাড়ি বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102