সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে বাড়িঘরে আগুন, গ্রেফতার ২০

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে বাড়িঘরে আগুন, গ্রেফতার ২০ - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে বেশকিছু হিন্দু বাড়িঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতিবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, এক কিশোর ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করেছে এই অভিযোগে ঐ কিশোরের বাড়ি ঘিরে ফেলে দুর্বৃত্তরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর সপরিবারে পালিয়ে যায় ঐ কিশোর। খবর পেয়ে পুলিশ ঐ বাড়িতে নিরাপত্তা জোরদার করে।

পুলিশ সুপার জানান, ঐ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কয়েকটি হিন্দু বাড়ি ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে ফাকা গুলি ও রাবারবুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত ১ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত থাকেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ।

এছাড়াও এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102