মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মা-মেয়ের আমেরিকা সফর, উদ্দেশ্য নাগরিকত্বের আবেদন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
মা-মেয়ের আমেরিকা সফর, উদ্দেশ্য নাগরিকত্বের আবেদন - Sunamganj Journal

বিনোদন ডেস্কঃ ওমর সানী-মৌসুমীর সন্তান ফারদিন এহসান স্বাধীন এর আগে আমেরিকায় পড়াশোনা করেছেন। এবার মেয়ে ফাইজাও গেলেন একই উদ্দেশে। পাশাপাশি তিনি এবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যও আবেদন করবেন। এ কারণে সঙ্গে গেছেন মা চিত্রনায়িকা মৌসুমী।

ফাইজাকে নিয়ে গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। আগামী ২৯ অক্টোবর মেয়ের ১৮ বছর পূর্ণ হবে। এরপর তিনি নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করবেন।

সানী জানান, প্রায় ২০ দিন যুক্তরাষ্ট্রে থাকবেন মৌসুমী। এই সময়ে মেয়ের আইডি কার্ডসহ কাগজপত্রের জন্য আবেদনের পাশাপাশি তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। এছাড়া সেখানে বসবাস করা মৌসুমীর মা-বোনসহ অন্য আত্মীয়দের সঙ্গেও সময় কাটাবেন তারা।

সানী বলেন, ‘আমার নিজেরও স্ত্রী-কন্যার সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারলাম না।’

ফলে আগামী ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও পাশে থাকা হবে না তার। যুক্তরাষ্ট্রেই মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে এবারের জন্মদিন পালন করবেন প্রিয়দর্শিনীখ্যাত এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। গত মার্চে বিবাহিত জীবনের ২৬ বছর পূর্ণ করেছেন তারা। সানী-মৌসুমীর সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102