নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব-২০২১ উপলক্ষে সুনামগঞ্জের আলীম-উলামা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে প্রথমে আলীম উলামায়ের সাথে পরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলার আলীম উলামা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক সিদ্দিকুর রহমান, শিক্ষাবিদ পরিমনল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সম্প্রীতির শহর সুনামগঞ্জ। এখানে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে যারা অশান্তি সৃষ্টি করবে তারা রেহাই পাবে না। অশুভ শক্তি সবসময় তার স্বার্থে বিনষ্টি করতে চায়। আমাদের সম্প্রতির ঐতিহ্য সকলে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সারাদিনের মধ্যে যেনো কোনো বিক্ষোভ মিছিল, মিটিং, সভা, সমাবেশ যেন না করেন সেজন্য জেলার সকল আলীম উলামা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দেওয়া হয়। কোনো অবস্থাতেই যেন সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য আপনারা অঙ্গিকার করে যাবেন।