তাহিরপুর প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি,জোরদার করি দূর্যোগ প্রস্তুতি এই শ্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,আনসার ভিডিপি র কর্মকর্তা শহীদুল ইসলাম,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,জাহাঙ্গীর আলম ভূঁইয়া,আবুল কাশেম,বীর মুক্তিযুদ্ধা নরুল ইসলাম বাঘাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।