সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ব্যস্ত সময় পার করছেন শাল্লার প্রতিমা শিল্পীরা

বিপ্লব রায়
  • প্রকাশিত সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
ব্যস্ত সময় পার করছেন শাল্লার প্রতিমা শিল্পীরা - Sunamganj Journal

বিপ্লব রায়, শাল্লা: আর মাত্র ক’দিন বাকী। শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখেই সবাই মেতে উঠেন আনন্দে। আর এই আনন্দকে ঘিরেই এখন পুরোদমে চলছে প্রতিমা সজ্জিত করার কাজ। তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শাল্লার শিল্পীরা। প্রতিমায় মাঠি লাগানোর কাজ শেষ করে রং তুলি দিয়ে প্রত্যেকটি মন্দিরে চলছে রং করার কাজ।

এবার শাল্লায় ৩০টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রায় প্রতিটি মণ্ডপে দেবীর মূর্তি নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার অপেক্ষা। সবমিলে প্রতিমা শিল্পীদের এখন দম ফেলার সময় নেই।

উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে, এবারে শাল্লা উপজেলায় ৩০টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে আটগাও ইউনিয়নে ৮টি হবিবপুর ইউনিয়নে ৯টি, বাহাড়া ইউনিয়নে ১১টি, শাল্লা ইউনিয়নে ২টি মণ্ডপে পূজা হবে।

প্রতিমাশিল্পী কৃষ্ণ পাল বলেন, প্রতিমা তৈরিতে এঁটেল ও বেলে মাটি ছাড়াও বাঁশ-খড়, দড়ি, লোহা, ধানের কুঁড়া, পাট, কাঠ, রঙ, বিভিন্ন রঙের সিট ও শাড়ি-কাপড়ের প্রয়োজন হয়।

প্রতিমাশিল্পী রুপক পাল বলেন, সারা বছর এই সময়ের জন্য অপেক্ষায় থাকি। কারণ বছরের অন্য সময় তেমন কাজ না থাকলেও এই সময় ব্যস্ততা বেড়ে যায়। তবে সময়ের সঙ্গে মানুষের জীবন যাত্রার ব্যয় বাড়লেও সে অনুপাতে প্রতিমা তৈরির মজুরি বাড়েনি।

শাল্লা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস(খোকন) আজকের পত্রিকাকে বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা পূজা। প্রতি বছরের মতো এবারও এ উৎসবটি জাকজমকভাবে উদযাপন করা হবে। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে(ঘোড়া) করে এবং গমন করবেন দোলায় করে।

তিনি আরও বলেন, ‘এ বছর শাল্লায় মোট ৩০টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১২ অক্টোবর শাল্লা সদর দূর্গা মন্দিরে অনুষ্ঠানিকভাবে দুর্গা পূজার উদ্ধোধন করা হবে। নির্বিঘ্নে পূজা পালন করতে প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দুর্গাপুজায় সর্বোচ্চ নিরাপত্তা দিতে শাল্লার প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই বিভিন্ন বিশৃঙ্খলা এড়িতে যেতে প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশ রয়েছে। এছাড়া বিশেষ টহল দলের ব্যবস্থাও করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102