রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে এমদাদুল হক আফিন্দীসহ ১০জনকে আটক করেছে র‌্যাব-৯

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে এমদাদুল হক আফিন্দীসহ ১০জনকে আটক করেছে র‌্যাব-৯ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালু-পাথর বুঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে এমদাদুল হক আফিন্দীসহ ১০ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার সুরমা নদীর দুর্লভপুর এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার লে. ক. সিঞ্চন আহমেদ।

স্থানীয়রা ও র‌্যাব-৯ সুত্রে জানা যায়, প্রতিদিন জেলার জামালগঞ্জের দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজি হয়। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি টিম র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদের নেতৃত্বে আজ ভোরে বিশেষ অভিযান চালিয়ে এমদাদুল হক আফিন্দীসহ ১০জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কাউছার আহমেদ (৩৫), এমদাদুল হক আফিন্দী ছেলে মাহি আফিন্দী(২০), জয়নুল হক (৪০), বাদশা মিয়া(৩২), আব্দুল হোসাইন(৫২), নেছার আহমদ(৩০), সামি আফিন্দী(২০), আব্দুন নূর আফিন্দী(৩৩), মানিক মিয়া(৬৫)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সরঞ্জামাদি, দুইটি নৌকা, ৮ টি লোহার রডসহ দেশিয় অস্ত্র ও নগদ ২২’শ ৩০ টাকা এবং কয়েকটি মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার লে. ক. সিঞ্চন আহমেদ জানান, দুর্লভপুর এলাকায় চাঁদাবাজির সময় ১০ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তারা ওই এলাকার সক্রিয় চাঁদাবাজ চক্র। নৌ-পথে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102