নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ওয়েবপোর্টাল হালনাগাদকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি;র বক্তব্য রাখেন, উপপরিচালক জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাসিলিটেশন করেন সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর মো. রিফাতুল হক এবং সহকারী প্রোগ্রমার আশিষ চক্রবর্তী।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলাম।

কর্মশালায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভােগ এলজিসি ডিএফ মিঠু রঞ্জন দাশ ও এলজিএসপি-৩ প্রকল্পের ডিএফ সাখাওয়াত হোসেন । এসময় ৯টি উপজেলা পরিষদের সিএ/টেকনিশিয়ান এবং ৩০ টি ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।