রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আত্মবিশ্বাসী মিশর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আত্মবিশ্বাসী মিশর - Sunamganj Journal

ক্রীড়া ডেস্ক: আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়ন মিশর এবারের বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার সাথে ২৯ নম্বর স্থানে থাকা মিশরের বড় পার্থক্য থাকলেও, শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী আফ্রিকান দলটি। চলতি বিশ্বকাপে চতুর্থবারের মতো অংশ নিয়ে তারা প্রথমবারের মতো নকআউট পর্বের বাধা পেরিয়েছে।

এই ম্যাচে স্বভাবতই ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ দলের তারকা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে খুব একটা ভাবছে না মিশর শিবির। দলটির সহকারী কোচ এবং প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান জানান, তারা মেসিকে নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করছেন না। খেলোয়াড়দের কেবল নিজেদের স্বাভাবিক খেলার প্রতি মনোযোগ দিতে বলা হয়েছে। প্রতিপক্ষ কে, তা নিয়ে না ভেবে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিশরীয় ফুটবলারদের।

মিশরীয় চ্যানেল সাদা আল বালাদ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম হাসান বলেন, প্রতিপক্ষ দলে একজন মেসি থাকলেও মিশরের দলে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি রয়েছেন। নিজেদের এই দলগত শক্তির ওপর ভরসা রেখেই মাঠে লড়বে ফারাওরা। এবারের বিশ্বকাপে মিশরের পারফরম্যান্স বেশ নজরকাড়া। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পায় তারা এবং পরবর্তীতে শেষ ৩২-এর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাজিমাত করে দলটি।

মিশরের সহকারী কোচ আরও জানান, তারা কেবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসেননি, বরং টুর্নামেন্টে বহুদূর যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন। অন্যদিকে, ৩৯ বছর বয়সী লিওনেল মেসিও এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত চার ম্যাচে সাত গোল করে তিনি যৌথভাবে গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষে অবস্থান করছেন। একইসঙ্গে ২০ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব মিলিয়ে আটলান্টায় এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102