স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) অপূর্ব কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) আমীর হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার মামলা নং ০৩(৩)/২৬-এর এজাহারভুক্ত আসামি আব্দুল ওয়াকিদ (৪৫), পিতা মৃত সাজিদ উল্লাহ, গ্রামের বাড়ি নোয়াগাঁও, ৬ নম্বর রানীগঞ্জ ইউনিয়ন থেকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সিআর নং ৫৫/২৬ (জগন্নাথপুর)-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আফাজ চৌধুরী (৪৪), পিতা মৃত তছর উদ্দিন চৌধুরী, গ্রামের বাড়ি কুবাজপুর, ৬ নম্বর রানীগঞ্জ ইউনিয়ন থেকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর উভয় আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ।
সুনামগঞ্জ জার্নাল/এইচআর