স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন শাকিলা রহমান। রবিবার সকালে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে এসে যোগদান করেন।
এসময় নব যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।