নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০.০০ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০.৩০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।
এ সময় সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক মোঃ খায়রুল হুদা চপলসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।
এদিকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সুনামগঞ্জ সার্কেলের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন বিআরটিএর মোটরযান পরিদর্শক সফিকুল ইসলাম রাসেল, ইনপেক্টর দেলোয়ার হোসেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। সকালে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, পরিদর্শক মোহাম্মাদ খোরশেদ আলম, সসহকারী প্রসিকিউটর মো: মাহমুদুল হাসান বাবু, হিসাবরক্ষক মো: ফয়সাল আহম্মেদসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা।
তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের । ১৫ আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন।