রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

গিফটের নামে প্রতারণা!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
গিফটের নামে প্রতারণা! - Sunamganj Journal

জয়নাল আবেদীনঃ গত পরশুদিন আমি সুনামগঞ্জ সদর থানায় বসে আছি।এমন সময় একজন লোক আসলো আমার কাছে অভিযোগ নিয়ে। আলাপকালে জানতে পারলাম ফেসবুকে প্রিসিলা নামে একজনের সাথে পরিচয়। চ্যাট করতেন মাঝে মধ্যে। গত এক মাস আগে তিনি অসুস্থ ছিলেন। তখন ফেসবুক বন্ধু খোঁজ খবর নিতেন।

একদিন সেই ফেসবুক বন্ধু অফার করলেন, আপনি তো অসুস্থ। আপনার জন্য এবং আপনার বাচ্চাদের জন্য কিছু গিফট পাঠাচ্ছি।
তারপর একদিন চিটাগাং কুরিয়ার থেকে ফোন আসলো, আপনি কি অমুক। আপনার একটা পার্সেল আসছে। ৮৪ হাজার টাকা কুরিয়ার খরচ পাঠান। তারপর খরচ পাঠানো হল।

পাঁচ দিন পর ফোন আসলো চট্টগ্রাম কাস্টমস অফিস থেকে। যে আপনি কি অমুক। জ্বি আপনার একটা পার্সেল আসছে। আমরা কাস্টমস করতে গিয়ে দেখলাম গিফটের সাথে বড় অংকের ডলার ঐ পার্সেল এর ভিতর আসছে।এটাতো আনানোর নিয়ম নেই।

আপনি মানি লন্ডারিং আইনের মামলায় পড়ে যাবেন।এক কাজ করেন আমরা এটা কাস্টমস করে দিচ্ছি। আপনি ৩ লক্ষ টাকা পাঠান।আগামী সপ্তাহে আপনার ঠিকানায় ডলার সহ পার্সেল পৌঁছে যাবে।তারপর তিনি ৩ লক্ষ টাকা দিলেন। কিন্তু আজ এক মাস হয়ে গেল,পার্সেল আসেনা।

এই বলে তিনি থামলেন। যে যে নাম্বার থেকে কথা হয়েছে। সেগুলো আমাকে দিলেন। আপনাদের বলছি। এটি প্রতারণার নতুন ধরণ। প্লিজ, আপনি বিশ্বাস করে ফাঁদে পড়বেন না। জনসচেতনতায় এ লেখাটি। ধন্যবাদ।

লেখকঃ অতিরিক্ত পুলিশ সুপার(সুনামগঞ্জ সদর সার্কেল), সুনামগঞ্জ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102