মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়তে হবে

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ জুন, ২০২২
সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়তে হবে - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুন) সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, মাদক দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন আছে। কিন্তু এ আইন প্রয়োগ করে মাদক রোধ করা সম্ভব না। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক মক্ত দেশ গড়তে হবে। তাই মসজিদের ইমাম থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সবাইকে সভা, সমাবেশের মাধ্যমে তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ, দেশ গড়ে তোলা সম্ভব হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102