নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী এবং বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে।
বিশেষ উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এপিপি শাহ আলম মহিউদ্দিন, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।