মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মুক্ত গণমাধ্যম দিবস: সাংবাদিকতার স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত চায় সম্পাদক পরিষদ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ মে, ২০২২
মুক্ত গণমাধ্যম দিবস: সাংবাদিকতার স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত চায় সম্পাদক পরিষদ - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: সাংবাদিকতার স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সম্পাদক পরিষদ। রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে সভা চলছে। এতে সভাপতিত্ব করছেন পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

৩ মে বিশ্বজুড়ে পালিত হয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা। ডিজিটাল নজরদারি ও আক্রমণের মুখে বিশ্বজুড়ে সাংবাদিকতা যে হুমকি মোকাবেলা করছে, সে বিষয়টিকে প্রাধান্য দিয়েই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। সম্প্রতি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

আজকের সভায় সেসব বিষয় নিয়েই আলোচনা করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশের সাংবাদিকতার ওপর কেমন প্রভাব ফেলছে তাও বক্তাদের আলোচনায় উঠে এসেছে। বক্তারা বলেন, দেশে নিরাপদ পরিবেশে ও স্বাধীনভাবে সাংবাদিকতা করার পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো আইন দিয়ে সাংবাদিকতার পথ রুদ্ধ করা উচিত নয়।

সভায় আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ, সম্পাদক পরিষদের সহসভাপতি ও দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সহসভাপতি ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ ও মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু।

উল্লেখ্য, ৩ মে দেশে ঈদের ছুটি থাকায় আজ দিবসটি উপলক্ষে আলোচনা সভা আয়োজন করেছে সম্পাদক পরিষদ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102