নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকির হোসেম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়নাল আবেদীন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযুদ্ধা আসাদ উল্লা সরকার, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, অটিস্টিক ও প্রতিবন্ধী চিকিৎসক ডা. তানজিল হক প্রমুখ।
এসময় বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বর্ষবরণ ১৪২৯ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।