মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সাংবাদিক শহীদ নূরের হুমকিদাতাদের পদত্যাগ ও শাস্তি দাবি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
সাংবাদিক শহীদ নূরের হুমকিদাতাদের পদত্যাগ ও শাস্তি দাবি - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ হাওরের বাঁধ দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করা ও দুর্নীতির তথ্য তুলে ধরায় হাওর বাঁচাও আন্দোলনে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আরটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর অঞ্চলের কৃষক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।

বুধবার দুপুর ২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধনে বক্তারা হুমকি প্রদানকারী ছাত্রলীগ নেতা নাইম আহমেদ ও যুবলীগ নেতা মতিউরকে গ্রেফতারের দাবি জানান।

দলীয়ভাবে গুরুত্বপূর্ণ পদপদবী থাকায় দলের ভাবমূর্তির স্বার্থে হুমকি প্রদানকারী দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করার দাবি করা হয় মানববন্ধন । ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা দিয়ে হুমিক প্রদানকারীদের পেছনের সিন্ডিকেট চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান জেলার এই কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।

হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়,যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, দপ্তর সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী নুর,চন্দন রায়, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক আবু সইদ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আল আমিন, মহিম তালুকদার, দোয়ারা বাজার উপজেলার মিজানুর রহমান, শিমুলবাঁক ইউপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনোয়ারুল হক, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ভুক্তভোগী সাংবাদিক শহীদনুর আহমেদ,
অর্থ সম্পাদক মেরাজুল হক,বাঁধ বিষয়ক সম্পাদক মমিনুল হক, দপ্তর সম্পাদক অরুন চন্দ্র দেব, তথ্য ও গবেষণা সম্পাদক বিমল বনিক, সদস্য মখলিস মিয়া, শরীফ আহমেদ, কৃষক নেতা নজরুল ইসলাম, ফারুক মিয়া, আমিন উদ্দিন, কাহার মিয়া প্রমুখ।

উল্লেখ্য বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জে হাওর ডুবির পর থেকে হাওরের বাঁধ নির্মাণে থাকা সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিলেন আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ। গত ১১ ও ১২ এপ্রিল সাংবাদিক শহীদনূরের মুটোফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি প্রদান করেন শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাইম আহমেদ, উপজেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাত ব্যক্তি। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী এই সাংবাদিক।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102