রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

পুলিশের উদ্যোগে গৃহহীনদের বসতঘর হস্তান্তর ও হেল্প ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
পুলিশের উদ্যোগে গৃহহীনদের বসতঘর হস্তান্তর ও হেল্প ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে সুদৃশ্য বসতঘর পাচ্ছে উপজেলাধীন একটি করে হতদরিদ্র পরিবার। শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে গৃহ নিমাণ করে দেয়ার প্রকল্প গ্রহন করেছে।

রোববার(১০ এপ্রিল) উদ্বোধনের পর উপকারভোগীর নিকট ঘর জমিসহ হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এ প্রকল্পের আওতায় জেলার দোয়ারাবাজার থানায় আনুমানিক ৪১৫ বগফুট আয়তনের দুই কক্ষ, রান্নারঘর ও টয়লেট বিশিষ্ট একটি করে সুদৃশ্য গৃহ নির্মান করা হয়েছ। এ ছাড়াও অনেক নারী নির্যাতনের শিকার হয়ে থাকেন। তাঁর পারিবারিক,সামাজিক ও নিজ অফিসেও নির্যাতনের শিকার হয়ে থাকেন। সেসব নারী অভিযোগ করার জন্য থানায় যান কিন্তু সেখানে পুরুষ পুলিশ সদস্যরা অভিযোগ নেওয়ার দায়িত্বে থাকায় নারীরা তাঁর নির্যাতনের বিষয়টি খুলে বলতে অনেক ক্ষেত্রেই লজ্জা পান। ফলে মামলা লেখার ক্ষেত্রেও অনেক গুরুত্বপূণ তথ্য বাদ পড়ে যায়।

সারাদেশের ন্যায় দোয়ারাবাজার থানায় বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। আলাদা কক্ষে এই ডেস্কে দায়িত্ব পালন করবেন একজন নারী পুলিশ অফিসার।নারী পুলিশ অফিসার দায়িত্বে থাকালে নির্যাতনের বিষয়ে অভিযোগকারী নারীরা তাঁদের সব কথা বিস্তারিত জানাতে পারবেন।

দোয়ারাবাজার থানায় নির্মাণ করা হয়েছে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় “ সার্ভিস ডেস্ক”।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, মুজিব বর্ষ উপলক্ষে থানায় নির্মিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য ঘর হস্তান্তরের ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102