মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চুলকাটাকে কেন্দ্র করে যুবক খুন!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
চুলকাটাকে কেন্দ্র করে যুবক খুন! - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে বাচ্চাদের ক্রিকেট খেলা ও চুলকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষেদের হামলায় আলমগীর হোসেন ভুইয়া (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।

বুধবার বিকালে সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর বালুচর হাটি গ্রামের একটি দোকানে ঘটনা ঘটে। নিহত হলেন, বালুচর হাটি গ্রামের উসমান আলী ভুইয়া বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গত রোববার(৪ এপ্রিল) বাচ্চাদের ক্রিকেট খেলা ও চুলকাটাকে কেন্দ্র করে সৈয়দপুর বালুচর হাটির মকবুল হোসেন ভুইঁয়ার ছেলে ও একই গ্রামের জাহের মিয়ার ছেলে হৃদয়ের সাথে ঝগড়া ঝাটি হয়। এসময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা বসে বিষয়টি ইউপি মেম্বার খুরশেদ মিয়ার মাধ্যমে হিষ্পত্তি করার চেষ্ঠা করেন এবং আহতরা সুস্থ হলে সবাই বসে শেষ করার কথা ছিল কিন্তু আজ বুধবার বিকালে আলমগীর হোসেন ভুইয়া জমিতে কাজ শেষ করে দোকানে পান খাওয়ায় যান। এসময় সুযোগ বুঝে জাহের মিয়ার ছেলে হৃদয়ের নেতৃত্বে ইরন মিয়া, নাজির, সোহেল, জুয়েল, ওদুদ মিয়াসহ একটি গ্রুপ ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে খুপিয়ে খুন করেন।

পরে স্থানীয়রা ও স্বজনরা আলমগীরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102