সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ব্যাটিং ধসের পর লেজে ইংল্যান্ডের রক্ষা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
ব্যাটিং ধসের পর লেজে ইংল্যান্ডের রক্ষা - Sunamganj Journal

টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভরাডুবি হয়েছিল ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কাছে নাকানিচুবানি খাচ্ছিল সফরকারীরা। শেষ পর্যন্ত লেজের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে দুইশ পার করে তারা।

গ্রেনাডা টেস্টের প্রথম দিন ইংল্যান্ডকে কাঁপিয়ে দেয় উইন্ডিজ বোলাররা। প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল ওপেনার অ্যালেক্স লিস (৩১) দুই অঙ্কের ঘরে রান করেন।

৬৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারে থাকা ইংল্যান্ড দিন শেষ করে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়ে। একশ করা নিয়ে যখন ইংলিশরা শঙ্কায়, তখন ক্রেইগ ওভারটন দাঁড়িয়ে যান ক্রিস ওকসকে নিয়ে। এই জুটি অবশ্য ২৩ রানের বেশি হয়নি।

দলীয় ৯০ রানে ওভারটন (১৪) বিদায় নেন। এরপর ওকসকে নিয়ে জ্যাক লিচের নবম উইকেটের জুটি একশ পার করে। ২৪ রানের এই জুটি ভেঙে যায় ওকস ২৫ রানে আউট হলে।

তারপর দুর্দান্ত প্রতিরোধ গড়েন লিচ ও সাকিব মাহমুদ। দিন শেষ হওয়ার দুই বল আগে ৯০ রানের জুটি ভেঙে যায় সাকিবের আক্ষেপে। এক রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি তার। ১১৮ বল খেলে ৪৯ রান করে জার্মেইন ব্ল্যাকউডের শিকার তিনি। ৪১ রানে অপরাজিত ছিলেন লিচ। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হওয়ার পর স্টাম্প ঘোষণা করেন আম্পায়াররা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন জেডেন সিলস। দুটি করে পান কেমার রোচ, আলজারি জোসেফ ও কাইল মায়ার্স।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102