শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ টি পতাকা নিয়ে সুবর্ণজয়ন্তী র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।